আকিজ বশির গ্রুপে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
আকিজ বশির গ্রুপ অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
- প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
- পদের নাম: অফিসার / অ্যাসিস্ট্যান্ট অফিসার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা: ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ও এমএস অফিসে দক্ষতা এবং স্টোর পরিচালনার নিরাপত্তা বিধিমালা সম্পর্কে জ্ঞান থাকতে হবে
- অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর (অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন)
- চাকরির ধরন: ফুলটাইম (অফিস)
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- কর্মস্থল: ঘিওর, মানিকগঞ্জ
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং ছুটিকালীন যাতায়াত ভাতা
- আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন


















