আকিজ পাইপস লিমিটেডে অগ্নি ও নিরাপত্তা বিভাগে নিয়োগ চলছে
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড অফিসার (অগ্নি ও নিরাপত্তা) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ ০৮ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং ২টি উৎসব বোনাস সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড
পদের নাম: অফিসার (অগ্নি ও নিরাপত্তা)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ৬ মাসের অগ্নি নিরাপত্তা কোর্স
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ১০ বছর
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ০৮ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.akijpipes.com



















