আকিজ গ্রুপে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ
আকিজ গ্রুপ আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ২৬ নভেম্বর ২০২৫ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা নির্ধারিত নয়। প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম, ফাইল সিস্টেম, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং শেল স্ক্রিপ্টিং (ব্যাশ/পাওয়ারশেল)–এর উপর প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। অভিজ্ঞতা হিসেবে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকায়। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩২ বছর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, দুইটি উৎসব বোনাস এবং চিকিৎসা সুবিধাসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন করতে আগ্রহীরা অনলাইনে অফিসিয়াল নোটিশ অনুযায়ী ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৫।

















