শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৫৫

আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা উত্তরায় প্রতিরোধের ঘোষণা নাহিদ ইসলামের

প্রতিবেদক
staffreporter
জুলাই ২০, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা উত্তরায় প্রতিরোধের ঘোষণা নাহিদ ইসলামের

আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা উত্তরায় প্রতিরোধের ঘোষণা নাহিদ ইসলামের

আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো চেষ্টা উত্তরার জনগণ সবার আগে প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রোববার রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর প্রতিরোধে উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার আত্মত্যাগের স্মরণে এনসিপি ঢাকা মহানগর উত্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দুর্গ এবং সেখান থেকেই ঐতিহাসিক গণভবনমুখী যাত্রা শুরু হয়েছিল। দুই বছর আগের এ দিনে নিজের গুম হওয়ার কথা স্মরণ করে তিনি স্বৈরাচার ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। বিচার নিশ্চিত না হলে পুনরায় স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।

বক্তব্যে তিনি বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, দলটি বর্তমানে পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নোট অব ডিসেন্টের বিভ্রান্তি বাদ দিয়ে গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেশীর সম্পর্কবিষয়ক মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তাঁদের মতামত প্রকাশ করেন। এতে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি