শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:৫৫

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সাবধান থাকার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

প্রতিবেদক
staffreporter
মে ১১, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সাবধান থাকার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সাবধান থাকার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘোষণার পর যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার মধ্যরাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী, আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”

এর আগে শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক জরুরি বৈঠকে বসে। সেখানে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগের সাইবার কার্যক্রমও থাকবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের তিন মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

চীনের WWII অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান বাদ, অসন্তোষ প্রকাশ ট্রাম্পের

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ২ জুন, ২০২৬

গোলান মালভূমির দখল না নিতে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া

কুমিল্লায় ছাত্রদলের অফিসে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভাঙচুর

কুমিল্লায় ছাত্রদলের অফিসে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভাঙচুর

নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধসে নিহতের আশঙ্কা, ধ্বংসস্তূপে আটকে অনেকে

নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধসে নিহতের আশঙ্কা, ধ্বংসস্তূপে আটকে অনেকে

বিপিএলে গানে গানে ক্রিকেটের উন্মাদনা ছড়াচ্ছেন গীতিকার রবিউল ইসলাম জীবন

বিপিএলে গানে গানে ক্রিকেটের উন্মাদনা ছড়াচ্ছেন গীতিকার রবিউল ইসলাম জীবন

ডার্ক চকোলেট: সুস্বাদু খাবারই নয়, ডায়াবেটিস ঝুঁকি কমাতেও সহায়ক

ডার্ক চকোলেট: সুস্বাদু খাবারই নয়, ডায়াবেটিস ঝুঁকি কমাতেও সহায়ক

সুস্থ থাকতে প্রাপ্তবয়স্কদেরও জরুরি কিছু টিকা গ্রহণ

সুস্থ থাকতে প্রাপ্তবয়স্কদেরও জরুরি কিছু টিকা গ্রহণ

ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান

ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান

কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা

কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা