মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৫৯

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন সাকিব ও তাসকিন

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন সাকিব ও তাসকিন

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন সাকিব ও তাসকিন

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবার নিলামে দল পেলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার—অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

আজ (১ অক্টোবর) অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টির নিলামে প্রথম ডাকেই অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার মার্কিন ডলারে দলটি তাকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে, তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

এবারের নিলামে প্রতিটি দল ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে। সব দল মিলিয়ে সর্বোচ্চ ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচের সুযোগ থাকবে।

গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত