বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১২

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রকাশনা-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, আইইডিসিআরের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালকের নিজ কার্যালয়ে প্রবেশ করে মারধরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা মতপার্থক্য থাকলে তা আইনানুগ ও প্রাতিষ্ঠানিক উপায়ে নিষ্পত্তির জোর দাবি জানান তিনি।

অধ্যাপক কাজী আহমেদ জাকির অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের একটি সংগঠনের কর্মীরা মব তৈরি করে এই অরাজকতা ও অশান্তি সৃষ্টি করেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া, দলীয় প্রভাব খাটানো কিংবা সংঘবদ্ধভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি আইইডিসিআরসহ দেশের সব সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি