শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৩:৫৩

অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ১৫ জন পর্যটক নিখোঁজ

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৩১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ১৫ জন পর্যটক নিখোঁজ

অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ১৫ জন পর্যটক নিখোঁজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত এলাকায় প্রবল আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন। শনিবার রাত থেকে রোববারের মধ্যে পাহাড়ি ঢলে এ দুর্ঘটনা ঘটে। তবে বানের কবল থেকে এ পর্যন্ত ৬২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

তীব্র বৃষ্টিপাতের পর কলরাডো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ন্যাশনাল পার্ক এলাকায় ঢুকে পড়ে। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নদীর ওপর থাকা কয়েকটি সেতু নিশ্চিহ্ন হয়ে গেছে এবং পুরো এলাকার ভূদৃশ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে।

বর্তমানে মার্কিন কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) ও অ্যারিজোনার জননিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ।

লাখ লাখ বছর ধরে কলরাডো নদীর প্রবাহে সৃষ্ট ৪৪৬ কিলোমিটার দীর্ঘ এই বিখ্যাত গিরিখাতে প্রতি বছর বিশ্বের বহু পর্যটক ভ্রমণ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি