রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:৪৭

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতেই হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা অবিলম্বে ভর্তি করার নির্দেশ দেন। বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

‘ব্যাচেলর’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা এই গুণী অভিনেতার অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। পরিবার, সহকর্মী ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত