রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৪

অপসারণের গুঞ্জনে হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন গভর্নর আহসান এইচ মনসুর

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
অপসারণের গুঞ্জনে হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন গভর্নর আহসান এইচ মনসুর

অপসারণের গুঞ্জনে হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন গভর্নর আহসান এইচ মনসুর

সরিয়ে দেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর হঠাৎ করেই কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার সকালে নিয়মিত কর্মদিবসের মতোই তিনি কার্যালয়ে উপস্থিত হন, তবে কিছু সময়ের মধ্যেই তার অপসারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।’ এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি। সূত্র জানায়, অপসারণের খবর জানার পর সহকর্মী বা ঊর্ধ্বতন কারও সঙ্গে আলোচনা না করেই তিনি তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করেন, যা কেন্দ্রীয় ব্যাংকে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক। তবে এ বিষয়ে সরকার বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। গভর্নরের ঘনিষ্ঠ মহল থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি, ফলে পরিস্থিতি স্পষ্ট করতে সংশ্লিষ্টরা উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ডেনমার্কে অবসরের বয়স হবে ৭০, ইউরোপে সর্বোচ্চ সীমা নির্ধারণ

ডেনমার্কে অবসরের বয়স হবে ৭০, ইউরোপে সর্বোচ্চ সীমা নির্ধারণ

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে দ্বিতীয় অধ্যায়ের যাত্রা

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে দ্বিতীয় অধ্যায়ের যাত্রা

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১১ এপ্রিল, ২০২৫)

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বগুড়া-২ আসনে

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই: আবদুল আউয়াল মিন্টু

সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই: আবদুল আউয়াল মিন্টু

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ২০ জানুয়ারি, ২০২৬

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু, শুরু হবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আসতে পারে: গ্রেড পরিবর্তন ও নতুন ক্রিকেটারদের অন্তর্ভুক্তি

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আসতে পারে: গ্রেড পরিবর্তন ও নতুন ক্রিকেটারদের অন্তর্ভুক্তি