বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৩৪

অনলাইন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন সিঙ্গাপুরের মন্ত্রী ফয়সাল ইব্রাহিম

প্রতিবেদক
staffreporter
জুলাই ২০, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন সিঙ্গাপুরের মন্ত্রী ফয়সাল ইব্রাহিম

অনলাইন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন সিঙ্গাপুরের মন্ত্রী ফয়সাল ইব্রাহিম

অনলাইনে এক নারীর সঙ্গে অনভিপ্রেত ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ মেনে নিয়ে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম। সোমবার দেশটির প্রধানমন্ত্রী লরেন্স উওং এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ফয়সাল ইব্রাহিম ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) থেকেও পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর বিবৃতি থেকে জানা যায়, ওই নারীর সঙ্গে তাঁর যোগাযোগের সিংহভাগই অনলাইনে হতো এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকেও তারা সাক্ষাৎ করতেন। পরবর্তীতে উভয়েই একে অপরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললে বিষয়টি তদন্তে নামেন দেশটির পুলিশ। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ না পাওয়া গেলেও, দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ পদের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেন লরেন্স উওং।

২০০৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফয়সাল ইব্রাহিম ২০২৫ সালে মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। যদিও তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তবে নৈতিকতার জায়গা থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে সিঙ্গাপুরে টানা ক্ষমতায় থাকা রাজনৈতিক দল পিএপি ঐতিহাসিকভাবে নিজেদের সৎ ও নিষ্কলঙ্ক হিসেবে দাবি করলেও সাম্প্রতিক বছরগুলোতে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। ২০২৩ সালেও তৎকালীন পরিবহনমন্ত্রী এস. ঈশ্বরণ দুর্নীতি ও অবৈধ সম্পর্কের দায়ে পদত্যাগ করতে বাধ্য হন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
দেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ল, ২২ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার টাকা ছাড়ালো

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের হাতে লেখা স্বাক্ষর বাধ্যতামূলক করল স্বাস্থ্য অধিদপ্তর

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের হাতে লেখা স্বাক্ষর বাধ্যতামূলক করল স্বাস্থ্য অধিদপ্তর

আজকের নামাজের সময়সূচি (১৭ ডিসেম্বর, ২০২৪)

ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৭ মার্চ, ২০২৫)

পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর

পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৭ ডিসেম্বর, ২০২৪)

ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২০ আগস্ট, ২০২৫)

সাতটি নতুন দেশে ক্রোম ব্রাউজারে জেমিনি এআই চালু করল গুগল

সাতটি নতুন দেশে ক্রোম ব্রাউজারে জেমিনি এআই চালু করল গুগল

ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাকে সিনিয়র প্রজেক্ট অফিসার পদে নিয়োগ

বিএনপির ভূমিধস জয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন ও সম্পর্ক উন্নয়নের বার্তা

বিএনপির ভূমিধস জয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন ও সম্পর্ক উন্নয়নের বার্তা