বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৯:০৭

অগ্ন্যাশয় ছাই ও অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, দুর্ভোগে লাখো যাত্রী

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
অগ্ন্যাশয় ছাই ও অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, দুর্ভোগে লাখো যাত্রী

অগ্ন্যাশয় ছাই ও অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, দুর্ভোগে লাখো যাত্রী

ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রাকে পৃথক করা সুন্দা প্রণালিতে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি আনাক ক্রাকাতাউ মারাত্মক আকারে জেগে উঠেছে। পর্বতটির জ্বালামুখ থেকে প্রচুর পরিমাণে লাভা, বিষাক্ত গ্যাস ও ছাই নির্গত হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ দেশের ৮টি বিমানবন্দরে যাবতীয় উড্ডয়ন ও অবতরণ স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার।

হঠাৎ এই দুর্যোগের কারণে ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের শিডিউল বাতিল ও পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আটটি বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার দেশি-বিদেশি যাত্রী, যাদের মধ্যে বড় একটি অংশ সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী রুটের। শুক্রবার রাতে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের প্রভাবে আশেপাশের বিশাল এলাকা জুড়ে মৃদু ভূকম্পন অনুভব করা যাচ্ছে এবং রোববারও দুই দফায় ভয়াবহ উদ্গীরণ রেকর্ড করা হয়।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি জানিয়েছেন, উড়ন্ত আগ্নেয় ছাই পশ্চিম জাভা দ্বীপে দ্রুত ছড়িয়ে পড়ার বার্তা পাওয়ার পর ঝুঁকি না নিয়ে ফ্লাইট স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। আটকা পড়া যাত্রীদের সুবিধার জন্য টিকিটের পুরো অর্থ ফেরতের সুযোগ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটে বিমান চলাচল ফের শুরু হলে যাত্রীদের দ্রুত নোটিশের মাধ্যমে তা জানানোর নির্দেশও দেওয়া হয়েছে উড়োজাহাজ সংস্থাগুলোকে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি